ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

টেকনাফে ৬৫ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

ads

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ। মাদক আইনে মামলা হয়েছে এই নারীর বিরুদ্ধে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানিয়েছেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযানে নামে।


অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করা হয়। আটককৃত নারী টেকনাফ সদর ইউনিয়নের শীলবুনিয়া পাড়া এলাকার মো. মুজিবের স্ত্রী ফাতেমা (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছে, সে ও তার স্বামী দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্ত থেকে মাদক 

চোরাইপথে এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। পুলিশ আরও জানিয়েছে, জব্দকৃত মাদকসহ ওই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আজ (রবিবার) কক্সবাজার আদালতে পাঠানো হবে।

ads
ads
ads

Our Facebook Page